1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

অমিতাভ রেজার পরিচালনায় বিজ্ঞাপনে ঐন্দ্রিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
  • ৭৯ Time View

অনেকটা সময় অভিনয় থেকে দূরে থাকলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের উত্তরসূরী ঐন্দ্রিলা আহমেদের। বিরতি কাটিয়ে আবারো ফিরেছেন তিনি অভিনয়ে। আর এসেই প্রচুর ব্যস্ত হয়ে পড়েছেন।

এরই মধ্যে তিনটি নাটকে কাজ করেছেন। এবার তার ফেরার যাত্রায় যোগ হলো বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করা। গতকাল নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন তিনি। রাজধানীর কোক স্টুডিওতে এ বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

ঐন্দ্রিলা জানান, ‘গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে অনেকটা সময় পর মডেলিংয়ে ফিরেছি বলা যায়। আর অমিতাভ ভাই এই সময়ের একজন মেধাবী নির্মাতা। উনার সাথে এর আগে কাজ করার কথা থাকলেও করা হয়ে উঠেনি। এই বিজ্ঞাপন দিয়েই তার সঙ্গে আমার প্রথম কাজ করা হল। খুব ভালো লেগেছে কাজটি করে। খুব শীঘ্রই এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’

উল্লেখ্য, মাত্র চার বছর বয়সে প্রাইজবণ্ডের বিজ্ঞাপনে প্রথম মডেল হয়েছিলেন ঐন্দ্রিলা। এরপর আফজাল হোসেনের নির্দেশনায় ‘সানক্রেস্ট’র বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এরপর আরো ১৪/১৫টি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন তিনি।

দীর্ঘ দশ বছর বিরতি কাটিয়ে আবারো অভিনয়ে ফিরে নিজস্ব স্বকীয়তা ও শৈল্পিক গুণে রীতিমত বেশ আলোচনায় রয়েছেন। তার অভিনীত নাটকগুলো আসছে ভালোবাসা দিবসেই বিভিন্ন চ্যানেলে প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ