1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

ডিএসই-৩০ সূচকে তিন কোম্পানি রদবদল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৮৭ Time View

নিয়মিত সূচক পুনঃগণনার অংশ হিসেবে ব্লুচিপ সূচক ‘ডিএসই-৩০’ পুনঃসমন্বয় করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এতে এই সূ্চকে নতুন করে যুক্ত হয়েছে একটি ব্যাংকসহ তিনটি প্রতিষ্ঠান। অপরদিকে সূচকটি থেকে বাদ পড়েছে একটি ব্যাংকসহ তিনটি কোম্পানি।

আগামী ২১ জানুয়ারি থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে রোববার ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, নির্ধারিত শর্ত পূরণ করে অর্ধবার্ষিক পুনঃগণনায় নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’-এ জায়গা করে নিয়েছে ৩টি কোম্পানি।

কোম্পানি তিনটি হলো- ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

অপরদিকে শর্তপূরণে ব্যর্থ হওয়ায় ডিএসই-৩০ থেকে বাদ পড়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড, পূবালী ব্যাংক এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ