1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

আখাউড়ায় দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮
  • ৭৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেয়াল ধসে সোহান মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লৌহঘর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সোহান ওই গ্রামের আলম মিয়ার ছেলে। সে স্থানীয় তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় আলম মিয়াও আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণ শ্রমিক আলম মিয়া তার ছেলে সোহানকে নিয়ে লৌহঘর গ্রামের শাহীন ভূইয়ার বাড়ির একটি পুরাতন দেয়াল ভাঙার কাজ করছিলেন।

এ সময় দেয়ালটি ধসে গেলে তারা দু’জন চাপা পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসককে সোহানকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ