1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

লভ্যাংশ দেবে না ইউনাইটেড এয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮
  • ৭৮ Time View

শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সোমবার ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৭ টাকা ১৪ পয়সা।

এদিকে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি কোম্পানিটি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’ ২০১৭) আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইউনাইটেড এয়ারওয়েজ শেয়ার প্রতি লোকসান করেছে ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ পয়সা।

ধারাবাহিকভাবে লোকসান করার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ৮০ পয়সা, যা গত ৩০ জুন শেষে ছিল ৭ টাকা ১৪ পয়স।

কোম্পানিটির পরিচালনা নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লোতেও টান পড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ১ পয়সা। অথচ এক বছর আগেও কোম্পানিটির ক্যাশ ফ্লো পজেটিভ ছিল। ২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৩ পয়সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ