1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

১৭-১৮ জানুয়ারি ঢাকায় বিডিএফ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৫১ Time View

আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সম্মেলন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠকের আয়োজন করেছে অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করবেন।

সূত্র জানায়, সম্মেলনের দ্বিতীয় দিনে নারীর প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন, এলডিসি থেকে উত্তোরণে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সুযোগের বিষয়গুলো গুরুত্বের সাথে পর্যালোচনা করা হবে। এছাড়া টেকসই উন্নয়নের জন্য নগরসেবার উন্নয়ন, এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং এসডিজি অর্জনে অর্থায়ন নিয়ে আলোচনা হবে বিডিএফ ফোরামে। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য আলাদা কোনো সেশন থাকছে না। মধ্য আয়ের দেশে যাওয়ার পর ঋণ প্রাপ্তির এবং সুদ ও শর্ত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ইআরডির অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ বলেন, এবারের বিডিএফ বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর অংশগ্রহণ বাড়ানো। একইসঙ্গে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যমেয়াদি বাস্তবায়ন পর্যালোচনা করে উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারিত্বের কৌশল ও ভবিষ্যত্ কর্মপন্থা নির্ধারণ করা। এবারের বৈঠকে বিশ্বব্যাংক ও এডিবির ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদার কর্মকর্তাসহ জাইকা, আইডিবি, ইফাদসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ