1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

ওয়াশরুম মলে ভরালেন যাত্রী, বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৫৯ Time View

ইউনাইটেড এয়ারওয়েজের বিমানে ঘটেছে এক অনাকাঙ্খিত ঘটনা। মাঝ আকাশে বিমানের ওয়াশরুমে এক যাত্রীর মলের দুর্গন্ধে বাধ্য হয়ে জরুরি অবতরণ করতে হয়েছে।

এইসময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগো থেকে হংকংয়ে যাচ্ছিল ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান। মাঝ আকাশে বাথরুমে ঢুকে এক যাত্রী। তবে দীর্ঘক্ষণ হয়ে গেলেও বের না হওয়ায় কেবিন ক্রুরা দরজায় টোকা দেন। বেশ কিছু টোকা দেওয়ার পর দরজা খুললে হতবাগ হয়ে যান এয়ার হোস্টেসরা। মাঝ বয়সি যাত্রীটি খালি গায়ে দাঁড়ানো। ওয়াশরুম ভর্তি মল ছড়ানো। তীব্র গন্ধ।

চারিদিকে মল পড়ে থাকায় ওয়াশরুমের অবস্থা এতটাই খারাপ যে, অন্য যাত্রীরাও বসে থাকতে পারছিলেন না। ফলে আলাস্কায় বিমানটি জরুরি অবতরণ করা হয়। পরে এয়ারপোর্টেই সংশ্লিষ্ট যাত্রীকে এফবিআই আটক করে জেরা করে এবং মানসিক হাসপাতালে পাঠানো হয়।

ব্যক্তিটির কাছে একটি ভিয়েতনামের পাসপোর্ট এবং মার্কিন নাগরিক আইডি পাওয়া গেছে বলে সংবাদে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ