1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ছাত্রলীগের ৮ কর্মী দগ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৫১ Time View

রাইদা বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছাত্রলীগের ৮ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

শনিবার (৬ জানুয়ারি) ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আনন্দ র‌্যালিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মেহেদি হাসান, রওশন, আকাশ, রানা, রিফাত, রায়হান, সৌরভ ও কাব্য। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, রাইদা পরিবহন নামে একটি বাসে করে কিছু যুবক শাহবাগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে যাচ্ছিলো। বাসটি ফার্মগেট আলরাজী হাসপাতালের সামনে এলে এ দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর জানান, দগ্ধদের সবাই আশঙ্কামুক্ত। অধিকাংশেরই হাত ও মুখে সামান্য বার্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ