1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

দেবযানী ইস্যুতে ফাটল ভারত মার্কিন সম্পর্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ১৫৬ Time View

কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে কেন্দ্র করে বড়সড় ফাটল ধরেছে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কে। এ নিয়ে যথেষ্টই হতাশ হোয়াইট হাউস। কয়েকজন পদাধিকারীর নির্বুদ্ধিতায় সম্পর্কের এ অবনতি বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ আধিকারিক। মার্কিন প্রশাসন সূত্রে খবর, ১২ই ডিসেম্বর দেবযানী খোবরাগাড়ের গ্রেপ্তারের খবর শোনার পরেই বিরক্তি প্রকাশ করেছিল হোয়াইট হাউস। একে ঘিরে সম্পর্কের অবনতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন বারাক ওবামা। দেবযানী খোবরাগাড় মামলায় অগ্রগতি নিয়ে নিয়মিত খোঁজখবর নিতেন তিনি। দেবযানীর গ্রেপ্তারের পরেই, মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরি সলমন খুরশিদের সঙ্গে দেখার কথা বলতে চাইলেও, তাকে সময় দেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের কাছে গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। হোয়াইট হাউস সূত্রে খবর- দেবযানী দেশে ফেরার হাঁফ ছেড়ে বেঁচেছে মার্কিন প্রশাসন। এরপর সম্পর্কের ফাটল মেরামতির কথা ভাবছে তারা। দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে কঠোর অবস্থান থেকে সরছে না নয়া দিল্লি। পররাষ্ট্রমন্ত্রী সলমন খুরশিদ জানিয়েছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে যা যা করা উচিত, সেটাই করছে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ