1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘বিশ্ব ইসরায়েলের নিরাপত্তা দিতে অক্ষম’

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১২
  • ১৮৯ Time View

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিদোর লিবারমান বলেছেন, ‘সিরিয়াতে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার মানে হলো তারা ইসরায়েলকে নিরাপদ রাখতে অক্ষম।’

রোববার ইসলায়েরি রেডিওতে এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন লিবারম্যান।

তিনি বলেন, ‘সিরিয়াতে নিরপরাধ বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে হত্যা ঠেকাতে বিশ্ব নেতা এবং ত্রাণকর্মীদের অক্ষমতা আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই আন্তর্জাতিক সম্প্রদায়ই আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।’

সামরিক হামলা চালানোর আগে ইরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধের ওপর ভরসা রাখার জন্য ইসরায়েলকে বুঝানোরা চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। আর এমন পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েলের ভয়, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে যা তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হবে। তবে ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যেই এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ