1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

৮ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০১৪
  • ১৩০ Time View

poribohon dormoghotঢাকা, গাজীপুর ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয় জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে এ ধর্মঘট স্থগিত করে ঢাকা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম জানান, মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়ায় আজ সন্ধ্যা ৬ টা থেকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২৯ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসব বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন।

এ ধর্মঘটের ফলে বৃহত্তর ময়মনসিংহের জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও গাজীপুর জেলায় জনজীবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

এর আগে, ঢাকা-গাজীপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সকল জেলা পরিবহন মালিক-শ্রমিকদের যৌথসভা শেষে সোমবার বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলায় এ ধর্মঘট চলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ