1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

৮৩৭ কোটি ৪০ লাখ টাকায় লিভারপুলে ফন ডাইক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩ Time View

চলতি মৌসুমের শুরুতে সাউদাম্পটন থেকে ভার্জিল ফন ডাইককে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিল লিভারপুল। কিন্তু পারেনি। তবে শীতকালীন দলবদলের শুরুতেই রেকর্ড গড়েই তাকে দলে ভিড়িয়ে রেখেছে লিভারপুল।

নেদারল্যান্ডসের এই তারকাকে দলে ভেড়াতে লিভারপুলকে গুণতে হচ্ছে রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় ৮৩৭ কোটি ৪০ লাখ টাকা। অ্যানফিল্ডের ক্লাবটিতে তার সাপ্তাহিক পারিশ্রমিক ১ লাখ ৮০ হাজার পাউন্ড।

বিশাল অঙ্কের এই ট্রান্সফার দিয়ে ম্যানচেস্টার সিটির গড়া সবচেয়ে দামি ডিফেন্ডার কেনার রেকর্ডটি ভেঙে ফেলল লিভারপুল। গত জুলাইয়ে টটেনহাম হটস্পারের ইংলিশ রাইট ব্যাক কাইল ওয়াকারকে ৫ কোটি ৪০ লাখ পাউন্ডে কিনে রেকর্ডটি গড়েছিল সিটি।

গত জুলাইয়ে মোনাকো থেকে বেনজামিন মেন্ডিকে ৫ কোটি ২০ লাখ পাউন্ড দামে কিনেছিল ম্যানচেস্টার সিটি। তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার। এ তালিকায় চতুর্থ ডেভিড লুইজের (চেলসি থেকে পিএসজি) ট্রান্সফার ফি ৫ কোটি পাউন্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ