1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

৬ মাস যুদ্ধ চালানোর ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে : হামাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৬৬ Time View

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ‘আল্লাহর সাহায্যে আমরা ইসরাইলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধের চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র মজুদ রেখেছি।’

হামাসের রকেট হামলায় এক ইসরাইলি নিহত হওয়ার কয়েক মিনিট পর তিনি এ ঘোষণা দেন।

আবু ওবায়দা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গাজার আবাসিক ভবনে নির্বিচার বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলের জন্য শিগগিরই বড় ধরনের পরিণতি অপেক্ষা করছে।’

এর আগে, হামাসের ছোড়া রকেট ইসরাইলের রাজধানী তেলআবিবের রামাত গান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে ৫০ বছর বয়সী এক ইসরাইলি নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছে। এছাড়া তেল আবিবের কাছে আরব টাউন, রিশন লিজন এলাকায়ও রকেট বিস্ফোরিত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোমকে’ ফাঁকি দিয়ে এসব রকেট লক্ষবস্তুতে আঘাত হানে।

ইসরাইলের পক্ষ থেকে রকেট হামলার ছবি টুইট করে জানানো হয়, তেল আবিব মেট্রোপলিটন এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। এটি মধ্য ইসরাইলের রামাত গান আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়েছে।

গত সোমবার থেকে গাজায় আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরাইলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন এলাকায় ২ হাজারের বেশি রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা। এতে এখন পর্যন্ত নয়জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভারতীয় নারী ও একজন ইসরায়েলি সেনা সদস্য রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ