1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা

৬০ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২
  • ১১৫ Time View

সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে ৭ বীরশ্রেষ্ঠের নিকট আত্মীয়সহ ৬০ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধা অথবা তাদের পরিবারের সদস্যদের হাতে নকিয়া ৩০২ মডেলের একটি করে মোবাইল সেট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মে. জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ওয়াহিদ উজ জামান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ।

সংবর্ধিত শহীদ মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের নিকট আত্মীয়রা উপহার গ্রহণ করেন। সংবর্ধিত বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, মেজর জেনারেল(অব.) শফিউল্লাহ, লে. কর্নেল(অব.) আবদুল গাফফার, জিয়া উদ্দিন আহমেদ, বদরুল আলম, ক্যাপ্টেন নুরুল আমিন ও হাবিবুর রহমান। বীরবিক্রম খেতাবপ্রাপ্তরা হলেন শাহজাহান সিদ্দিকী, হামিদুল হোসেন, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, মহিবুল্লাহ, ফরিদ উদ্দিন, মনসুর আলী, বুলু মিয়া, এমএ মান্নান, খিজির আলী ও শওকত আলী, বীরপ্রতীক উপাধিপ্রাপ্তরা হলেন সাইদ আহমেদ, মাসুদুর রহমান, সাজ্জাদ আলী, ওয়াকার হাসান, তারামন বিবি, আলী নেওয়াজ, আজিজুল হক, তাজুল ইসলাম, একরাম আহমেদ খান, আবদুস সোবহান, সায়েদুল আলম, খোরশেদ আলম, নুরুল হক, রতন আলী, শহীদুল্লাহ, সাইদুর রহমান, সোলায়মান, মফিজুর রহমান, জয়নাল আবেদীন খান, রফিকুল ইসলাম, আজাদ আলী, গোলাম আজাদ, খোরশেদ আলম তালুকদার ও বীর প্রতিক আবদুল হাকিমকে সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীকে স্মারক ক্রেস্ট প্রদান করেন। এছাড়া নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে বিশেষ অনির্বাণের ডিভিডি এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী সশস্ত্র বাহিনী দিবসের জার্নাল কপি প্রধানমন্ত্রীকে প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ