1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

৪৬১ রানে ইনিংস ঘোষণা ভারতের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৬৪ Time View

ভারত ‘এ’ দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনজন ব্যাটসম্যান; প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চল, শ্রেয়াস আয়ার ও বিজয় শঙ্কর। এই তিন শতকে ভর করে বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। ৮ উইকেটে ৪৬১ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত।

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৩৭ রানে এগিয়ে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহীমের দল ৮ উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল।

প্রথম দিনে ২১ ওভার খেলা ভারত সংগ্রহ করেছিল ৯১ রান। পাঞ্চল ৪০ আর আয়ার ২৯ রান নিয়ে আজ ব্যাট করতে নামেন। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১১৮ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০৩ রান করেছেন পাঞ্চল। ৯২ বলে ১২টি ও চারটি ছক্কায় ১০০ রান নামের পাশে যোগ হতেই সেচ্ছায় সাজঘরে ‘ফিরে’ যান আয়ার।

মিডল অর্ডারের তিন চার ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি। তবে আটে ব্যাট করতে নামা বিজয় শঙ্কর তুলে নিয়েছেন শতক। ঝড়ো শতকই। ৮১ বলে ১৪টি চার ও তিনটি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন। বিজয় শঙ্করের সেঞ্চুরি পূর্ণ হতেই ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’ দল। নিতিন শাইনি করেন ৬৬ রান।

বাংলাদেশের পক্ষে উইকেট শিকার করেছেন দুজন বোলার; শুভাশিস রায় ও তাউজুল ইসলাম। ১৬ ওভারে একটি মেডনসহ ৫৭ রান দিয়ে তিন উইকেট দখলে নেন শুভাশিস। আর তাইজুল ২৮ ওভারে ৩টি মেডেনসহ ১৪১ রান খরচায় লাভ করেছেন তিন উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ