1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে

৩ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগে অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪৪ Time View

তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব অনুমোদন দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। দ্রুতই এ নিয়োগ সম্পন্ন হবে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের এ প্রস্তাব অনুমোদন হওয়ায় স্বাস্থ্য সেবার মান উন্নত হবে এবং রোগীরা আরও ভালো ও দ্রুত সেবা পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে বলেন, অনুমোদন দিয়েছে, প্রক্রিয়া চলছে, এখন লোক নেওয়া হবে।

অনুমোদিত নতুন এই তিন হাজার পদে এক হাজার ২০০ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (গ্রেড-১১); এক হাজার ৬৫০ জন মেডিক্যাল টেকনেশিয়ান (গ্রেড-১৬); ১৫০ জন কার্ডিওগ্রাফার (গ্রেড-১৬) নিয়োগ দেওয়া হবে।

এর আগে জরুরি সেবা দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই ১৮৩ জনকে সৃজিত পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ