1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

hortal30ঢাকা মহানগরীসহ দেশব্যাপী রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে রোববার ঢাকা মহানগরীসহ দেশব্যাপী সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টার হরতাল পালিত হবে।’
এছাড়া বিবৃতিতে দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ