1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

২৯ মার্চের হরতাল প্রত্যাহার বিএনপি’র

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১৮৬ Time View

আগামী ২৯ মার্চের সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। দল ও জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে রোববার রাতে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর দলের ভারপ্রাপ্ত মহাসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

২৯ মার্চ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্যস্নান থাকার কারণেই কর্মসূচিটি প্রত্যাহার করা হলো।

দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকের আগেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, পূণ্যস্নান কর্মসূচি থাকার কারণেই হরতাল প্রত্যাহার করা হলো। তবে ওই দিনই সারা দেশে বিএনপিসহ চারদলীয় জোটের বিক্ষোভ সমাবেশ করা হবে।

৩১ মার্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হবে। ওই সমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ