1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে

২৮১ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ২০০ Time View

3085তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারী পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২০ রান।

এর আগে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুই উদ্বোধনী মার্টিন গাপটিল ও টম লাথাম সমান ১১ রান করে সাজঘরে ফেরার পর দ্রুত তাদের অনুসরণ করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যক্তিগত ১০ রানে। এরপর গ্রান্ট ইলিয়ট শূন্য রানে সাজঘরের পথ ধরলে কোরি অ্যান্ডারসন ১০ ও লুক রঞ্চি ৫ রানে উইকেট ছাড়েন। একশোর আগেই ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তখন অন্যরকম শঙ্কাই জাগিয়েছিল।

কিন্তু হেনরি নিকোলাস দাঁড়িয়ে যাওয়ায় প্রাথমিক প্রতিরোধ আসে। হেনরি এসময় মিচেল স্যান্টেনারকে নিয়ে ৭৯ রানের জুটি গড়ে সংগ্রহ দেড়শো পেরিয়ে নেন। ফিফটি থেকে দুই রান দূরে ৫ চারে ৬৩ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন স্যান্টেনার। সেখান থেকে ম্যাট হেনরিকে সঙ্গী হিসেবে পান হেনরি নিকোলাস। ম্যাট হেনরির সঙ্গে মিলে এসময় দলীয় সংগ্রহ দুইশো পার করে নিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে তিনি করেন ৭ চারে ১১১ বলে ৮২ রান।

শেষ দিকে ম্যাকক্লেনেগানকে নিয়ে রানের গড়ি বাড়াতে থাকেন হেনরি। তবে ১৮ বলে ৩ চার ও ২ ছয়ে ব্যক্তিগত ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাকক্লেনেগান আহত অবসর নিলে বাকি কাজটা সেরে নেন ম্যাট হেনরি। শেষপর্যন্ত ৪টি করে চার-ছয়ে ৩০ বলে ৪৮ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন তিনি। আর ট্রেন্ট বোল্ট অপরাজিত থাকেন ৪ রানে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ও আনোয়ার আলি ৩টি এবং মোহাম্মদ ইরফান নেন ২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ