1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান

২৩৭ রানে এগিয়ে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১১
  • ২৭৮ Time View

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬৪। এগিয়ে আছে ২৩৭ রানে।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৬৪/৫ (ওভার ৫৩.৪), প্রথম ইনিংস: ৪১৩
পাকিস্তান প্রথম ইনিংস: ৩৪০

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ওভারেই বিদায় নেন অধিনায়ক তিলকারত্নে দিলশান (৪)। দলের রান তখন ১।

ব্যক্তিগত ৫১ রানে আগের ইনিংসে শতক হাঁকানো কুমার সাঙ্গাকারাকে আউট করেন মোহাম্মদ হাফিজ। মাহেলা জয়াবর্ধনেকে (২০) এলবিডব্লু’র ফাঁদে ফেলেন উমর গুল। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুস (১৩) ও কুশল সিলভাকে (০) সাজঘরে ফেরান সাঈদ আজমল। এরপর আলোর স্বল্পতার জন্য দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

৬৬ রানে অপরাজিত আছেন থারাঙ্গা পারানাভিতানা। আর ৪ রান নিয়ে ব্যাট করছেন কুলাসেকারা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৪১৩ রানে।

ইউনুস খানের শতকের সুবাদে প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় ৩৪০ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ