1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

২০ জানুয়ারি বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১৮৬ Time View

1431দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২০ জানুয়ারি বুধবার বসছে। চলতি বছরের প্রথম এই অধিবেশন ওইদিন বিকেল ৪টায় শুরু হবে। জাতীয় সংসদ সচিবালয় ওই দিন ধার্য করে একটি ফাইল তৈরি করেছে। চূড়ান্ত অনুমতির জন্য দুই একদিনের মধ্যে ওই ফাইল প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো হবে।

জানা যায়, প্রতিটি অধিবেশন শুরুর আগে দিনক্ষণ নির্ধারণের জন্য মৌখিকভাবে স্পিকার ও প্রধানমন্ত্রীর অনুমতি নেয় সংসদ। পরে এ সংক্রান্ত ফাইল তৈরি করে রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট তিন ব্যক্তির অনুমতি নেয়া হয়।এবারও তাই করেছে সংসদ। বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিয়ে থাকেন। এজন্য সংসদকে নতুন করে সাজানো হয়। পরে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নেন এমপিরা। এজন্য এই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে।

এদিকে ২৫ জানুয়ারি বর্তমান সংসদের দুই বছর পূর্ণ হবে। এজন্য সংসদ সচিবালয়কে নতুনভাবে সাজানো হচ্ছে। সংসদ ও সংসদের বাইরের রাস্তায় চলছে ধোয়া-মোছার কাজ। এছাড়াও বিভিন্ন ধরনের শীতকালীন ফুল ও বাহারি বৃক্ষ দিয়ে শোভিত করা হবে সংসদের ভেতর-বাহির।

এর আগে চলতি সংসদের অষ্টম অধিবেশন ২৩ নভেম্বর শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ