1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

২০২৫ সালের মধ্যে প্রযুক্তিখাতে ৩০ লাখ কর্মসংস্থান হবে : আইসিটি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫২ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২৫ সালের মধ্যে প্রযুক্তিখাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করবে বাংলাদেশ। এছাড়া প্রযুক্তি খাতে ২৫ সালের মধ্যে ৩০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

গতকাল রবিবার (২৯ মে) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রফতানি আয় ও কর্মসংস্থান বাড়াতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোকে ফাইবার ক্যাবলের আওতায় আনা হচ্ছে। গত ১৩ বছরে আইটি সেক্টরে ২০ লাখ কর্সসংস্থান সৃষ্টি হয়েছে। এ সেক্টরে ৬ লাখ আইটি ফ্রিল্যান্সার, সাড়ে ৩ লাখ ই কমার্স ও হার্ডওয়্যার সফটওয়্যার তৈরি হয়েছে। এ খাত থেকে প্রতি বছর ১ দশমিক ৪ বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি। প্রতি বছর এখান থেকে আইটি সেক্টরে এক হাজার ছেলে মেয়ের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গত তিনবারের মতো আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ ক্ষমতায় আনলে বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান করে বাংলাদেশকে একটি আধুনিক স্মার্ট ও উদ্ভাবনের দিকে নিয়ে যাবো।

এ সময় স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড ১) বিকর্ণ কুমার ঘোষসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ