1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

‘২০১৮ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে সেশনজটমুক্ত’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

menhaj২০১৮ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজটমুক্ত করার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামের’ আওতায় ২০১৮ সালের জুন পর্যন্ত সব পরীক্ষা নেয়া ও ফলাফল প্রকাশের সময়ও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ।  সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য আসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ প্রমুখ।

উপাচার্য বলেন, এ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রায় প্রতিদিন সকালে পাঠদান ও বিকালে পরীক্ষা নিতে হবে। এমনকি শুক্রবারেও একবেলা পরীক্ষা নিতে হবে। এ জন্য শিক্ষকদের আগামী দুই বছর পাওনা ছুটি ভোগ ও অন্যান্য কাজ থেকে বিরত থেকে এ ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট বর্তমানে গুরুতর অবস্থায় পৌঁছেছে। এ তথ্য বাস্তবচিত্র বা তথ্যভিত্তিক নয়, ধারণাগত।

সংবাদ সম্মেলনে ক্র্যাশ প্রোগ্রামের বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য মোনাজ আহমেদ নূর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ