1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

১৮ দলীয় জোটের জনসভা আবারো পেছাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১২
  • ১৫৩ Time View

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের নির্ধারিত জনসভা আরো পিছিয়ে দেয়া হয়েছে। ২২ নভেম্বরের বদলে ২৮ নভেম্বর একই স্থানে ওই জনসভা হবে। এ নিয়ে দ্বিতীয় দফা এই জনসভার তারিখ পেছানো হলো।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই জনসভার জন্য প্রথমে তারিখ নির্ধারণ হয়েছিল ২১ নভেম্বর। কিন্তু সেদিন সশস্ত্র বাহিনী দিবস হওয়ায় তারিখ বদলে ২২ নভেম্বর নতুন দিন রাখা হয়।
গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ২২ নভেম্বরের জনসভার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পল্টনের ওই জনসভা থেকে জোটের আন্দোলন কর্মসূচি নিয়ে নতুন দিক নির্দেশনা আসার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ