1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

১৫ আগস্ট খালেদাকে জন্মদিন পালন করতে দেবে না ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ১৭৩ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৫ আগস্ট দেশের কোথাও ‘ভুয়া জন্মদিন’ পালন করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

জাকির বলেন, বিএনপি নেত্রীকে বাংলাদেশের কোথাও ‘ভুয়া জন্মদিন’ পালন করতে দেয়া হবে না। এ জন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। যেন তারা ১৫ আগস্টের ভাবগাম্ভীর্য নষ্ট করতে না পারে।

তিনি বলেন, খালেদা জিয়াকে গত বছরও ‘ভুয়া জন্মদিন’ পালন করতে দেয়া হয়নি, এবারও দেয়া হবে না। ইতোমধ্যে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়েছে। তার (খালেদা) বিরুদ্ধেও রি-অ্যাকশন শুরু হবে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ইহতেশামুল হক, স্বাচিপ সভাপতি ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক এম এ আজিজ, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ