1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

১০ মুসলিমের জীবন বাঁচালেন হিন্দু বিধবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

Shail-Deviবিহার প্রদেশে উগ্রপন্থি হিন্দু যুবকদের হামলা থেকে ১০ মুসলিম প্রতিবেশীর জীবন বাঁচিয়ে আলোচনায় এসেছেন পঞ্চাশোর্ধ এক হিন্দু বিধবা। এই সাহসী ভূমিকার পুরস্কার হিসেবে শৈল দেবী নামের ওই নারীর হাতে বুধবার ৫১ হাজার রুপির একটি চেক তুলে দিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী জিতান রাম মানঝি।

রোববার বিহারের মুজাফফরাবাদ জেলার মুসলমান অধ্যুষিত আজিজপুর গ্রামে হামলা চালায় ৫ হাজারের বেশি হিন্দু যুবক। তারা চার মুসলমানকে হত্যা করে এবং আরো  ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় প্রাণ বাঁচাতে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের কয়েকজন গিয়ে আশ্রয় নেয় শৈল দেবীর ঘরে। তখন শৈল দেবী তার দুই মেয়েকে নিয়ে দরজায় পাহাড়া দিতে থাকেন। দাঙ্গাকারীরা আসলে তিনি তাদেরকে মিথ্যা বলেন। তিনি তাদের বলেন,‘আমার ঘরে কোনো মুসলমান নেই। এ সময় কয়েকজন আমার ঘরে প্রবেশ করতে চাইলে আমি তাদের বাধা দেই। পরে দাঙ্গাকারীরা ফিরে যায়।’ তার এ বক্তব্যের সত্যতা স্বীকার করেছেন ষাটোর্ধ বৃদ্ধ আশ মোহাম্মদ।

এ ঘটনা জানাজানি হলে দাঙ্গাকারীরা তাকে শাস্তি দিতে পারে বলে শৈল দেবীকে সতর্ক করে দেন প্রতিবেশীরা। তখন আতঙ্কিত ওই বিধবা তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে মোহাম্মদের ঘরে গিয়ে আশ্রয় নেন।পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাস পেয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি।

রোববারের ওই হামলার ঘটনায় ৫ হাজার অজ্ঞতনামা লোককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। তবে এ পর্যন্ত কেবল ১৪ জনকে আটক করা সম্ভব হয়েছে।

এক হিন্দু যুবককে অপহরণ এবং হত্যার প্রতিশোধ নিতেই দাঙ্গাকারীরা আজিজপুর গ্রামে ওই হামলা চালিয়েছিল বলে জানিয়েছে এনডিটিভি। গ্রামের লোকজন এখনো আতঙ্কের মধ্যে  দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ