1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

১০ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১২
  • ১৭২ Time View

মালয়েমিয়ার সঙ্গে এমওইউ সমঝোতা স্মারক সইয়ের পর বিস্তারিত আলোচনা করে পদ্মা সেতুর কাজ ১০ মাসের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ১০ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করা হবে এবং এর অর্থায়নের কোনো সমস্যা হবে না।

রোববার সড়ক ভবনে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা জানান।

অন্যদিকে রোববার অর্থমন্ত্রী বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে যে স্মারক সই হচ্ছে, তাতে পদ্মা সেতু নেই।

মন্ত্রী জানান, আগামী মঙ্গলবার দুপুরে (মালয়েশিয়া সময়) সমঝোতা স্মারক সই হবে। রোববার রাতে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা হবে। ইআরডি সচিব ইকবাল মাহমুদ, সেতু সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ চার সদস্যের প্রতিনিধি দল এ চুক্তি করতে যাচ্ছে।

বিল্ট ওন অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে পদ্মাসেতু নির্মাণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আলাপ আলোচনা করে মালয়েশিয়ার সঙ্গে বিস্তারিত চুক্তি করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ