1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোয়ানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৫১ Time View

তুর্কি সমাজকর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করায় যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্কসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান।

স্থানীয় সময় শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীকে এ নির্দেশ দেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে এই ১০ রাষ্ট্রদূতকে যত দ্রুত সম্ভব তুরস্কে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছি।’

সাধারণত কোনো দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের আগে এটি প্রথম পদক্ষেপ। কিন্তু এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি এরদোয়ান।

২০১৭ সালের অক্টোবর থেকে বন্দি রয়েছেন ওসমান কাভালা। অভিযোগ, তিনি ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন। ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানেও তার সমর্থন ছিল বলে দাবি করা হয়।

গত ১৮ অক্টোবর এক যৌথ বিবৃতিতে কারাবন্দী নেতা কাভালার মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন আঙ্কারায় নিযুক্ত পশ্চিমা বিশ্বের ১০টি দেশের রাষ্ট্রদূতরা।

এই ১০টি দেশ হচ্ছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এর পরপরই রাষ্ট্রদূতদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, এসব রাষ্ট্রদূতদের তুরস্কে জায়গা দেওয়া উচিত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ