1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

হেরে যাওয়ার ভয়ে যা খুশি তাই বলছে বিএনপি: কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ১৩১ Time View

নির্বাচনে বিএনপি হেরে যাওয়ার ভয়ে যা খুশি তাই বলছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা চাইনা বিএনপি নির্বাচন থেকে সরে যাক। আমরা চাই বিএনপি নির্বাচনে থাকুক, তারা একটি বড় দল। অংশগ্রহণমূলক নির্বাচন হোক আমরা এটাই চাই।

তিনি বলেন, আমরা চাইনা গতবারের মতো বিএনপি ভুয়া অভিযোগ দিয়ে নির্বাচন বয়কট করুক। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, অথচ বিএনপি নির্বাচনের পরিবেশ নেই বলে নানা কথা বলছে, মূলত তারাই এগুলো তুলছে।

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে আওয়ামী সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভা চলাকালে সাংবাদিকদের এ সব কথা বলেন ওবায়দুল কাদের। সভায় নির্বাচন পরিচালনা কমিটির এইচ টি ইমামসহ বিভিন্ন উপ কমিটির নেতারা উপস্থিত রয়েছেন।

এসময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, নয়াপল্টনের যে ঘটনা ঘটিয়েছে তাদের সিনিয়র নেতার নেতৃত্বে, এ ঘটনার ভেতর দিয়ে তারাই নির্বাচনের পরিস্থিতি নষ্ট করা চেষ্টা করেছে।

তফসিল ঘোষণার পর অনেক নেতাকর্মীকে আটক করার বিষয়ে বিএনপির যে অভিযোগ, সে বিষয় তিনি বলেন, নয়াপল্টনে যে ঘটনা ঘটেছে, সে ঘটনায় তাদের গ্রেফতার করা কি দোষের। তাহলে কি তারা সবাই সন্ত্রাসী?।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ