1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

হায়দরাবাদের বিপক্ষে দিল্লির বড় জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ Time View

আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হন সানরাইজার্স হায়দরবাদের ব্যাটসম্যানরা। ধীরগতির ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা-কেইন উইলিয়ামসনরা। অল্প রানের লক্ষ্য পেয়ে জিততে বেগ পেতে হয়নি দিল্লি ক্যাপিটালসের। ১৩ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় তারা।

বুধবার দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসন। ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরত যান ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর আর পুরো ইনিংসে ওই ধাক্কা সামলে উঠতে পারেনি হায়দরাবাদ।

১৭ বলে ১৮ রান করেন আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা। ২৬ বল খেলা অধিনায়ক উইলিয়ামসনও করেছেন মাত্র ১৮ রান। পরে আব্দুস সামাদের ২১ বলে ২৮ ও রশিদ খানের ১৯ বলে ২২ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে হায়দরাবাদ।

দিল্লির পক্ষে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট পান কাগিসো রাবাদা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন এনরিক নরকিয়া। ৪ ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট পান অক্ষর প্যাটেলও।

হায়দরাবাদকে জবাব দিতে নেমে শুরুতে ফিরে যান দিল্লি ওপেনার পৃথ্বী শও। ৮ বলে ১১ রান করে আউট হন তিনি। ৬ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শিখর ধাওয়ানও। তবে বাকি পথটা ভালোভাবেই পাড়ি দেন ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ার।

২ চার ও ছক্কায় ৪১ বলে ৪৭ রান করে আয়ার ও ৩ চার এবং ২ ছক্কায় ২১ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন পান্ত। ১৩ বল আগেই ৮ উইকেটের বড় জয় পায় দিল্লি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ