1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।

গোল উদযাপন করছে উরুগুয়ে দল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি নিজের শেষ ম‍্যাচ খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথের শুরুতে তেতো অভিজ্ঞতাই হয়েছে কোপা আমেরিকার চ‍্যাম্পিয়নদের। ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে হেরেছে তারা।

বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া প্রীতি ম‍্যাচে ২-১ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন উরুগুয়ে। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। রক্ষণ চেরা পাস পেয়ে ডি বক্সের মাথা থেকে শট নেন আলভারেস। ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান উরুগুয়ে গোলরক্ষক ক্রিস্তোফের ফিয়েরমারিন।

সাত মিনিট পর ডি বক্সের বাইরে থেকে এন্সো ফের্নান্দেসের শট ক্রসবারের উপর দিয়ে পাঠান ফিয়েরমারিন।

২০তম মিনিটে নিকো পাহয়ের শট যায় গোলরক্ষক বরাবর। প্রথমার্ধের বাকি সময়ে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

দ্বিতীয়ার্ধের শুরুতে সৌভাগ‍্যের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৪৮তম মিনিটে ফ্রি কিক ঠেকানোর চেষ্টায় হেড করেন লিসান্দ্রো মার্তিনেস। আরেক সেন্টার ব‍্যাক লিওনার্দো বালের্দির মাথায় লেগে জড়ায় নিজেদের জালে।

৫৪তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। খেরোনিমো রুলিকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি দারউইন নুনেস। কর্নারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টিনা গোলরক্ষক। সেই কর্নারেই কাছের পোস্ট থেকে ফ্লিক করে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মাক্সি আরাউহো।

৫৭তম মিনিটে মেদিনার কাটব‍্যাকে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি থিয়াগো আলমাদা।

দুই মিনিট পর ফের্নান্দেসের দারুণ ক্রসে দূরের পোস্টে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।

৬০তম মিনিটে আলমাদার জায়গায় নামেন জানলুকা প্রেস্তিয়ান্নি। তরুণ উইঙ্গার মাঠে আসতেই যেন বদলে আর্জেন্টিনার খেলার ধারণ। আক্রমণগুলো হয়ে ওঠে ধারাল।

৬৬তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। আলভারেসের ফ্রি কিকের পর বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট লক্ষ‍্যে রাখতে পারেননি মার্তিনেস। দুই মিনিট পর গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন পাহ।

উরুগুয়েকে প্রবল চাপে রাখা আর্জেন্টিনা ব‍্যবধান কমায় ৭৩তম মিনিটে। প্রেস্তিয়ান্নির কাটব‍্যাকে দুই ডিফেন্ডারের কড়া পাহারার মধ‍্যে থেকেও আড়াআড়ি শট নেন আলভারেস। দূরের পোস্টে লেগে বল জড়ায় জালে।

গোলের সন্ধানে পরের সময়টুকুতেও উরুগুয়ের রক্ষণে প্রবল চাপ ধরে রাখে আর্জেন্টিনা। কিন্তু রক্ষণ জমাট রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

আগামী বুধবার কোস্টা রিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিন ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে খেলবে উরুগুয়ে।

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ