1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

হাওরে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৮২ Time View

হাওর অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত সরকারি-বেসরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা কল্যাণ ও উন্নয়ন সমিতি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওর অঞ্চলে গত মার্চ মাস থেকে শুরু হয়ে কৃষকদের চোখের সামনে একের পর এক ধানের জমি তলিয়ে গেছে। কৃষি দফতরের হিসাব অনুযায়ী, এ বছর হাওরের সাত জেলায় মোট সাড়ে ১২ লাখ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হয়, উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় ৩৫ লাখ মেট্রিক টন চাল। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা।

তারা বলেন, এমতাবস্থায় হাওর অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে সরকারি ও বেসরকারি পর্যায়ে মানুষ ও পশুর প্রয়োজন অনুযায়ী খাদ্য সরবারহ করতে হবে।

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে বেশকিছু দাবি উত্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে- সরকারি-বেসরকারি পর্যায়ে সবধরনের কৃষিঋণ মওকুফ করতে হবে। হাওর-বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। হাওর ও জলাশয় উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় হাওর অঞ্চলে স্থাপন করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকাস্থ মিঠামইন উপজেলাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ