1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

হত্যাকাণ্ডে অভিযুক্তদের তালিকা যে কোন সময় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০১৪
  • ১৩৬ Time View

Asaduzzamanনারয়ণগঞ্জ ৭ জনকে অপহরণ করে হত্যার ঘটনায় অভিযুক্তদের তালিকা যেকোনো সময় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া তালিকা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সাংবাদিকদের এ কথা জানান।

নারায়ণগঞ্জ অপহরণ ও সাত খুনের ঘটনায় র‌্যবের তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উপযুক্ত অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, র‌্যাবের আরও কেউ যদি জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ