1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

হজ ফ্লাইট শুরু ২৭ আগস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ১০৩ Time View

hajj_flyএ বছর হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৭ আগস্ট। চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর এবং চলবে ৮ নভেম্বর পর্যন্ত। বুধবার হজ যাত্রী পরিবহন নিয়ে এক সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এসব তথ্য জানিয়েছেন। এর আগে মন্ত্রণালয়ে তার সভপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

রাশেদ খান মেনন বলেন, এ বছর ১ লাখ ১ হাজার ৭১৮ জন হজে যেতে পারবেন। সৌদি আরব  ও বাংলাদেশ অর্ধেক-অর্ধেক যাত্রী বহন করবে।

তিনি বলেন, এ বছর হজ ফ্লাইটের বহরে ৪টি সর্বাধুনিক বিমান ভাড়া করা হবে। হজ যাত্রীদের টিকেট নিয়ে যাতে কোনো হয়রানি না হয় সেজন্য কমিটি গঠন করা হয়েছে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন, ধর্ম সচিব চৌধুরী মোঃ বাবুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খুরশিদ আলদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ