1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

হজ প্রিপেইড কার্ড চালু করল ইসলামী ব্যাংক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ১৮৮ Time View

হজ প্রিপেইড কার্ড চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ কার্ডের মাধ্যমে হজযাত্রীরা নির্ধারিত ডলার ও সৌদি রিয়াল বহন করতে পারবেন। সৌদি আরবে ভিসা লগো সম্বলিত এটিএম বুথ থেকে এসব ডলার ও রিয়াল উত্তোলন করা যাবে।

রবিবার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এর উদ্বোধন করেন।
 
এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক এবং হাব সভাপতি মো. ইব্রাহিম বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ কে এম আবদুল মালেক চৌধুরী, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ, নুরুল ইসলাম খলিফা, হাবের সহসভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসাইন কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় হাবের সদস্য প্রতিষ্ঠানসমূহ কোনো চার্জ ছাড়াই ইসলামী ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ