1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

হজ-ওমরাহ সহজ করতে ঢাকায় সৌদির ‘নুসুক’ চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৬৭ Time View

বাংলাদেশি হজ-ওমরাহ যাত্রীদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম নুসুক চালু করবে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের এ সেবা চালু করবেন।
এর ফলে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিরা সৌদি আরবে যাওয়ার আগেই সহজে প্লেনের টিকিট, হোটেল ভাড়া ঠিক করতে পারবেন। তাছাড়া সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
আরব নিউজ জানায়, আগামী ২৪ ও ২৫ আগস্ট ঢাকা সফর এসে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধি দল বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন।
নুসুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ বলেন, এ অঞ্চলের শীর্ষ পাঁচটি বাজারের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ও সাধারণ পর্যটকদের জন্য সৌদি ভ্রমণ আরও সহজ করতে ঢাকায় নুসুক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক চালু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ