1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

হজযাত্রীদের নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সারাদেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২০ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) এ নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, হজ নিবন্ধনের টাকা গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী শুক্রবার ও শনিবার খোলা রাখতে হবে। হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য এসব শাখায় প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।

এতে আরও বলা হয়, স্বাভাবিক ব্যাংকিং সময়ের পরও কোনো হজযাত্রী টাকা জমা দিতে ব্যাংক শাখায় উপস্থিত হলে, তিনি যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন ততক্ষণ নিরাপত্তা নিশ্চিত করে তার কাছ থেকে টাকা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ