1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার ব্যাংকে বিদেশি ‍মুদ্রা জমা রাখতে পারবে মানি চেঞ্জাররা ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন চট্টগ্রামে ডেঙ্গু ৩ ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু কাউকে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ৩ হাজার কোটি টাকার নতুন ঋণ চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

সড়ক পথে নতুন করে কোন টোল আরোপ করা হয়নি : যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ১৩৩ Time View

obaidullমন্ত্রিপরিষদ সচিবের ব্রিফিংয়ের একদিন পর যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘টোল নীতিমালায় দেশের সড়ক পথে নতুন করে কোন টোল আরোপ করা হয়নি। নতুন ভাবে কোনো সড়ক নির্মিত হলে সে সড়কে টোল আরোপ করা হবে কিনা, তা সরকার সার্বিক বিবেচনা করে  যথাসময়ে সিদ্ধান্ত নিবে।’

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের ‘টোল নীতিমালা ২০১৪’র চূড়ান্ত অনুমোদনের কথা জানিয়ে বলেছিলেন- ‘এই নীতিমালা অনুযায়ী সব ধরণের পরিবহনকে মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও জেলা সড়কে চলতে টোল দিতে হবে। দেশের সব সড়ককে টোলের আওতায় আনার লক্ষ্যে সর্বনিম্ন ৫ টাকা  ও সর্বোচ্চ ১ হাজার টাকা টোলের বিধান রাখা হয়েছে।’

তবে আজ যোগাযোগমন্ত্রী বলেন, ‘টোল নীতিমালা-২০১৪ এর মাধ্যমে নতুন করে মহাসড়ক, আঞ্চলিক ও জেলা সড়কে টোল আরোপ করা হচ্ছে না।’

তিনি আরো বলেন, দেশে নতুন ভাবে কোনো সড়ক নির্মিত হলে সে সড়কে টোল আরোপ করা হবে কিনা বা কত টাকা টোল হবে, তা সরকার সার্বিক বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নিবে।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন টোল নীতিমালা অনুযায়ী ২০০ মিটারের নিচের সব সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে। তবে ফেরির স্থলে নতুন স্থায়ী সেতু নির্মিত হলে দৈর্ঘ্য নির্বিশেষে কমপক্ষে এক বছর পর্যন্ত টোল আদায়যোগ্য হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ