1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View

বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর শিরোমণি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মাসুদ খাঁন শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুরের বাসিন্দা।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-৬-এর অধিনায়ক জানান, ১৫ বছর আগে শরণখোলা থানার রতিয়া রাজাপুরের কুয়েত প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় শান্তা আক্তার জুঁইয়ের (৩০)। দাম্পত্য জীবনে তাদের ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

এরই মধ্যে মাসুদ খাঁনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জুঁই। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর মাসুদ খাঁন বিয়ের কথা বলে প্রতারণার মাধ্যমে জুঁইকে নিয়ে এসে শরণখোলা থানার কদমতলা গ্রামে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের কথা বললে মাসুদ তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এ ছাড়া শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

এ অবস্থায় গত ১৭ অক্টোবর আত্মহত্যা করেন জুঁই। এরপরই আত্মগোপনে চলে যান মাসুদ।

এ ঘটনায় নিহতের মা শরণখোলা থানায় মাসুদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা করেন।

এসআরবির এই কর্মকর্তা আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি মাসুদ খাঁনকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ