1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির। সোমবার (২৭ সেপ্টেম্বর) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, কোভিড-১৯ টিকা কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, মালদ্বীপে বাংলাদেশি শ্রমবাজার প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। সারাদেশের মানুষকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করছে সরকার। কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।

মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির বাংলাদেশের সঙ্গে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, বাংলাদেশের মানুষের অতিথিপরায়ণ আচরণ এবং বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উল্লেখযোগ্য। মহামারির মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে যা প্রশংসনীয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন প্রদান করায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।

তিনি বলেন, মালদ্বীপের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে মালদ্বীপের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

twitter likes kopen

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ