1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

স্কুলছাত্র তন্ময় হত্যা মামলায় গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১২৮ Time View

29ময়মনসিংহে সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ইশতিয়াক আহম্মেদ তন্ময় (১৬) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সন্মেলনে বিষয়টি জানান।

গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি মেহেদি হাসান সাগর এবং ২নং আসামি রিয়াদ ওরফে ঘড়ি রিয়াদ।

সৈয়দ নুরুল ইসলাম বলেন, রোববার গভীর রাতে জেলার হালুয়াঘাটে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় ইশতিয়াক আহম্মেদ তন্ময়কে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তন্ময়ের মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত তন্ময়ের পিতা ফরিদউদ্দিন আহমেদ বাদী হয়ে, কোতোয়ালি মডেল থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ