1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

স্কাউটের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট অবমুক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৬৩ Time View

বাংলাদেশ স্কাউটের সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ স্কাউটস ডে-২০২২ পালন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে নিজ সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের খাম এবং ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ড. মো.মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ