1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬৬৩ হজযাত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৮৩ Time View

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ৬৬৩ জন হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৩৫ জন ও বেসরকারিভাবে ৩৩ হাজার ৬২৮ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।
বুধবার (৩১ মে) মধ্যরাতে হজযাত্রীদের বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মদিনায় গমন এবং মদিনার আবাসন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন ছাড়াও প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ২১ মে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। এছাড়া হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই থেকে। এ বছর হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পবিত্র হজ উপলক্ষে এ বছর সর্বমোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ভিসা পেয়েছেন ১৬ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার ৮৪ শতাংশ হজযাত্রী ভিসা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ