1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে

সৌদি আরবে পাচারকালে রোহিঙ্গা নারীকে ৩ শিশুসহ আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১২
  • ১৪১ Time View

সৌদি আরবে পাচারের সময় এক রোহিঙ্গা নারীকে তিন শিশুসহ আটক করা হয়েছে। এসময় সহযোগিতার জন্য দুই দালালকেও আটক করে বিমান বন্দর আর্মড পুলিশ ব্যটালিয়ন।

আটককৃতরা হলো আয়েশা খাতুন (৩০) ইজমানা খাতুন (৮) রুখসানা খাতুন (১১), মো: জাবের (১১)। দুই দালালের নাম ইকবাল (৩৪) ও মাহফুজ (২৬)।

আর্মড পুলিশ ব্যটালিয়নের এএসপি মেরিনা আক্তার বলেন, কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে এদের সৌদি আরবে পাচারের জন্য ভোর রাতে বিমাবন্দরে নিয়ে আসা হয়েছিল। বর্হিগমনে এদের আচার আচরণ সন্দেহজনক হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তাদের সাথে থাকা দুই দালালা ইকবাল ও মাহফুজকে আটক করে পুলিশ।

আটককৃতরা জানায়, তারা মিয়ানমারের বলিবাজার এলাকার বাসিন্দা। গত ৫ মাস আগে তারা বাংলাদেশে এসে নতুন পাসপোর্ট করে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এদের সৌদিআরবে পাচার করা হচ্ছিল।

বেলা ২টার দিকে পাচারকারীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ