1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

সৌদির ক্লাবে যোগ দেয়ার কারণ হিসেবে যা বললেন বেনজেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৮৭ Time View

কোনো প্রকার গুঞ্জন ছাড়াই আকস্মিকভাবে রিয়াল মাদ্রিদকে বিদায় জানান করিম বেনজেমা। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের সমাপ্তি টেনে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন সবশেষ ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
৩৫ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের চলতি মৌসুমের চ্যাম্পিয়ন দলে যোগ দিয়েছেন। আল ইত্তিহাদ ক্লাবটির হয়ে বছরে ২০ কোটি ইউরো করে পাবেন তিনি।
তবে অর্থ নয় ভিন্ন কারণেই রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে সৌদি আরবে গেছেন বেনজেমা। কারণটা ঠিক কি? বেনজেমা বলেছেন, নিজে মুসলিম হওয়ার কারণে মুসলিম দেশকে তিনি বেছে নিয়েছেন।
নতুন ক্লাবে যোগদানের প্রসঙ্গে বেনজেমা বলেন, ‘আল ইত্তিহাদ কেন? কারণ, এটা সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর একটি। এ ক্লাবের সমর্থকদের অনেক আবেগ এবং ক্লাবটির অনেক ট্রফিও আছে। আর সৌদি আরব কেন? কারণ, আমি মুসলিম এবং এটা একটা মুসলিম দেশ। আমি সব সময় এমন একটা দেশে থাকতে চেয়েছি।’
আল ইত্তিহাদকে দেয়া এক সাক্ষাৎকারে বেনজেমা বলেছেন, ‘এই কিংবদন্তিতুল্য ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং জীবনটাও নতুন। আমি অনুশীলন শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ