1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

সৌদিতে ওমরাহ করে দেশে ফিরলেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭১ Time View

এবার বিপিএলে ৩ ফেব্রুয়ারি সবশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছে ফরচুন বরিশাল। সেদিন ওই ম্যাচ শেষ করে মধ্যরাতেই সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ৭ ফেব্রুয়ারির আগে কোনো ম্যাচ না থাকায় ওমরাহ পালনের উদ্দেশ্যে এমনই সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব।

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়কের আজ (৬ ফেরুয়ারি) রাতে দেশে ফেরার কথা ছিল। তবে টাইগার ‘পোষ্টারবয়’ সাকিব ওমরাহ পালন শেষে আগেভাগেই দেশে ফিরেছেন। সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

চলমান বিপিএলের নবম আসরে রাউন্ড রবিন পদ্ধতির গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। যেখানে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বর স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তাতে প্লে-অফ নিশ্চিত করলেও টেবিলের সেরা দুই দল হওয়ার দৌড়ে বাকি দুই দল থাকায় কিছুটা অস্বস্তিতে রয়েছে তারা।

আগামীকাল (৭ ফেব্রুয়ারি) সাড়ে ৬টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচে জিতিলেই কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেবে সাকিবের দল।

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব এবারের বিপিএলে দারুণ ফর্মে রয়েছেন। বিপিএলে চারবার টুর্নামেন্ট সেরার খেতাব জেতা তারকা এই অলরাউন্ডার এবারও আছেন সেরার দৌড়ে। যেখানে ব্যাট হাতে ৩৪৭ রান ও ৬টি উইকেট নিয়ে মুকুট জয়ের কাছাকাছি আছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ