1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের জন্য সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, সোনালী ব্যাংকের লেনদেন ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে ব্যাংক দুটির গ্রাহকেরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক দুটির পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেন বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদের জানানো হয়েছে। তাই জরুরি লেনদেনের প্রয়োজন থাকলে গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ