1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

সৈয়দ বদরুদ্দিন স্মৃতি নাট্যোৎসব শুরু বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ২২০ Time View

পদাতিক নাট্য সংসদের সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দিন হোসাইনের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১২’ শুরু হচ্ছে আগামী ৪ এপ্রিল বুধবার। ৬ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

নাট্যোৎসবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক পরিবেশিত হবে। এবারের নাট্যোৎসবে ভারতের অন্য থিয়েটার এবং বাংলাদেশের পদাতিক, আরণ্যক নাট্যদল ও প্রাঙ্গণে মোরসহ মোট ১২টি নাট্যেদল ১২টি নাটক মঞ্চস্থ করবে।

উৎসবে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মারক সম্মাননা প্রদান করা হবে।

সোমবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে নাট্যোৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদাতিক নাট্য সংসদের সহসভাপতি শেখ মোসলেহউদ্দিন রুমু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সায়েম সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক ও অর্থ সম্পাদক মেমিনুল হক দিপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ