1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

সুপ্রিম কোর্টের ওয়েবে হ্যাকারদের ‘দেশরক্ষার ডাক’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১১
  • ৩৭৩ Time View

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করে তাতে বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশ্যে দেশপ্রেমী হবার আহবান ঝুলিয়ে দিয়েছে হ্যাকাররা। শুক্রবার বিকেলে ওয়েবসাইটটির (www.supremecourt.gov.bd) নিয়ন্ত্রণ নিয়ে নেয় ‘সাইবার আর্মি’ হিসেবে পরিচয় দেয়া একটি হ্যাকার গ্রুপ।

হ্যাকাররা জানিয়েছে তারা সাইটটির নিয়ন্ত্রণ নিয়ে কোনো ক্ষতি করেনি। সব তথ্য অক্ষত অবস্থায় রয়েছে, কিছুই মুছে ফেলা হয়নি। তারা স্রেফ দৃষ্টি আকর্ষণ করার জন্য সাইটটি হ্যাক করেছে।

সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে হ্যাকাররা সাইটে ইংরেজিতে লিখেছে, ‘‘গণমাধ্যম ব্যক্তিত্ব হবার কারণে বাংলাদেশের প্রতি আপনার দায়িত্বশীলতা অন্য যে কারো চেয়ে বেশি। আপনি কলম ও ক্যামেরার শক্তিতে যা-ই লেখেন, যা-ই দেখান লোকেরা আপনার ওপর আস্থা রাখে, আপনাকে বিশ্বাস করে, আপনাকে অনুসরন করে। ফলে যে কোনো সাধারণ বাংলাদেশী যা করতে পারে আপনি তা করতে পারেন না।’’

হ্যাকাররা লিখেছে, ‘‘কাজেই আমরা আপনাকে অনুরোধ করছি, দুষ্ট শক্তিগুলো বাংলাদেশের নিয়ন্ত্রণ নেয়ার আগেই বাংলাদেশকে রক্ষা করুন। দয়া করে সৎ হোন জনগণকে ভুল পথে চালিত করবেন না।’’

একইসঙ্গে তারা বাংলাদেশের সব ওয়েবসাইট মালিকদের সতর্ক করে দিয়েছে যে, সবাই যেন নিজেদের ওয়েবসাইটের কারিগরী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ