1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

সুদানে জার্মান ও ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬২ Time View

যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্রে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ)কে ব্যঙ্গ এবং ইসলামকে অবমাননা করার প্রতিবাদে সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত জার্মান ও ব্রিটিশ দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা।

বিক্ষোভকারীরা শুক্রবার জার্মান দূতাবাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের পাশাপাশি এতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে ব্রিটিশ দূতাবাসও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশে দেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুক্রবারও অব্যাহত থাকে বলে জানা গেছে।

কায়রোতে শুক্রবার মার্কিন দূতাবাসে হামলার চেষ্টাকারী বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শতাধিক বিক্ষোভকারী আহত হয় বলে জানা গেছে। এছাড়া ইয়েমেনি রাজধানী সানাতেও ব্যাপক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ