1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

সিয়েরা লিওনের ফ্রিটাউনে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯১

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৮ Time View

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯১ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও কয়েক ডজন আহত হয়েছেন; যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার ফ্রিটাউনের কাছের ওয়েলিংটনের ব্যস্ত চোইথরাম সুপার মার্কেটের পাশের একটি মোড়ে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।

বিবিসি বলছে, শুক্রবার ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করলেও বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে গুজব ছড়িয়েছে। যদিও এখন পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

দেশটির রাষ্ট্রায়ত্ত মর্গের ব্যবস্থাপক রয়টার্সকে বলেছেন, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ পেয়েছেন। সিয়েরা লিওনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সিসে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ, ভয়াবহ দুর্ঘটনা।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এক টুইট বার্তায় বলেছেন, ‘যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন; তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আমার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য সবকিছু করবে।’

এর আগে গত মার্চে, দেশটির একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ হাজারের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়ে। এছাড়া আহত হয় আরও ৮০ জনের বেশি মানুষ। তার আগে ২০১৭ সালে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। অপরদিকে বাড়ি-ঘর হারিয়েছে ৩ হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ